ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

কোহলির সঙ্গে পর্ন তারকার ছবি ভাইরাল

Mohon | আপডেট: ১০ জানুয়ারী ২০২৬ - ০৬:২৪:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় সাবেক অধিনায়ক ও দলটির তারকা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন পর্ণ তারকা কেন্দ্রা লুস্ট। মুহূর্তে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শেয়ার করা পোস্টে কোহলির ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে তাকে ‘অনুপ্রেরণাদায়ী ও মাটির মানুষ’ বলে উল্লেখ করেন কেদ্রা লুস্ট।

ক্যাপশনে ভারত ও যুক্তরাজ্য সংক্রান্ত হ্যাশট্যাগ এবং ‘পিপলস চ্যাম্প’ শব্দ ব্যবহার করায় অনেকেই ধরে নেন, সত্যিই হয়তো তাদের সাক্ষাৎ হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি লাখ লাখ লাইক ও হাজারো মন্তব্য পায়।

মন্তব্য ঘরে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ অবাক, কেউ হাস্যরসের আশ্রয় নিয়েছেন। অনেকেই কোহলির স্ত্রী, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে টেনে মজা করে মন্তব্য করেন। আবার অনেকে ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, কবে, কোথায় এই সাক্ষাৎ?

ছবিটির স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়ে এক্স (সাবেক টুইটার), রেডিট ও ফেসবুকে। সেখানে শুরু হয় বিতর্ক, ছবিটি কি আসল, নাকি সম্পাদিত?সব জল্পনার অবসান ঘটে যখন জানা যায়, ভাইরাল ছবিটি পুরোপুরি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। কেদ্রা লুস্ট আগেও এআই ব্যবহার করে বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে ভুয়া ‘মিটিং’-এর ছবি শেয়ার করেছেন।

 

 

 

কুইক টিভি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/সন্ধা ৬:২২

▎সর্বশেষ

ad