ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নতুন রেকর্ড গড়লেন বুবলী

Mohon | আপডেট: ১০ জানুয়ারী ২০২৬ - ০৩:৪৬:১৪ পিএম

বিনোদন ডেক্স : ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়েছেন।  ‘আধাচাঁদ’ শিরোনামের রোমান্টিক গানটির মাধ্যমে শেষ হয়েছে ‘পিনিক’ সিনেমার দৃশ্যধারণের কাজ। অভিনেত্রীর সঙ্গে গানটিতে জুটি হয়ে কাজ করেছেন অভিনেতা আদর আজাদ। পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ পরিকল্পনায় গানটির শুটিং শুরু হয়েছে। টানা চার ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে গানটির কাজ শেষ করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পরিচালক বলেন, গানটি শোনার পরই তিনি এমন ভিন্নধর্মী পরিকল্পনার সাহস করেছিলেন। এ সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল খান বলেন, দেশি সিনেমার ইতিহাসে এক টেকে শুট করা এটিই প্রথম কোনো গান। চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের কারিগরি দক্ষতায় গানটি নিপুণভাবে ধারণ করা হয়েছে। কোরিওগ্রাফার মোফাসসেল আলিফের নির্দেশনায় শুটিংয়ের আগে দিনভর মহড়া করেছিলেন প্রধান দুই অভিনয়শিল্পী শবনম বুবলী ও আদর আজাদ।

প্রথমবারের মতো এক টেকে শুট করা গানের এ অভিজ্ঞতাকে ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসাবে অভিহিত করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী বুবলী।অন্যদিকে অভিনেতা আদর আজাদ বলেন, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া এমন চ্যালেঞ্জিং কাজ কখনো সম্ভব ছিল না। নারীপ্রধান গল্পের সাইকো থ্রিলার অ্যাকশন ধাঁচের সিনেমা ‘পিনিক’ প্রযোজনা করেছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। জাহিদ আকবরের লেখা ও জিয়া রাজের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। 

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে রোববার (১১ জানুয়ারি) সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। ‘পিনিক’ সিনেমা ছাড়াও আরও একটি নারীকেন্দ্রিক সিনেমা করছেন শবনম বুবলী।  ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানা গেছে।

অভিনেত্রীর নতুন লুক প্রকাশ পেয়েছে। নির্মাতা রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। এর গল্প আবর্তিত হয়েছে নারীদের ঘিরে। এতে বুবলীকে ভিন্ন এক আবহে দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। সম্প্রতি নতুন এ সিনেমার কাজ প্রসঙ্গে বুবলী বলেন, গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টেরেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এ জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে। 

 

 

 

কুইক টিভি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad