ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মোস্তাফিজ ইস্যুতে ক্ষতি হলো লিটন ইয়াসির মমিনুলের

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৬ - ০৭:০১:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইপিএলের আসন্ন আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। তাকে বাদ দেওয়ায় ৯ কোটি ২০ লাখ রুপি আয়ের সুযোগ হারান।  

মোস্তাফিজের এই ঘটনায় পুরো দেশ তোলপাড়। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়, সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। মোস্তাফিজের এই ঘটনায় বড় ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশ দলের তিন তারকা ক্রিকেটার লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ ও ইয়াসির আলি রাব্বি। 

বাংলাদেশি এই তিন ক্রিকেটারের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি নবায়ন করেনি ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী সংস্থা এসজি। এমনই দাবি করা হয়েছে সংবাদমাধ্যমে। যে কারণে ভারতীয় সংস্থার ব্যাট দিয়ে খেলে আর্থিকভাবে আর লাভবান হতে পারবে না লিটন মুমিনুল ইয়াসির আলিরা।

 

 

আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad