ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৬ - ০৬:৩৬:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেতা অক্ষয় খান্না। যৌবনে যখন নায়ক চরিত্রে অভিনয় করেছেন, তখন একাধিক সিনেমা করেছেন। প্রশংসিত হয়েছে তার অভিনয়। তবু কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি। এবার সেই সাফল্য যেন কয়েক গুণ বেড়ে ধরা দিয়েছে ‘ধুরন্ধর’ সিনেমার বদৌলতে। 

বলিপাড়ার অন্দরমহলে কানাঘুষা— অক্ষয়ের কাছে এমন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসে, যা তাকে এক লাফে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারত। কিন্তু সেই সুযোগ অক্ষয়ের কাছ থেকে নাকি কেড়ে নেন বলি মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। অক্ষয় খান্না ফিল্মি জীবনের কাঙ্ক্ষিত সাফল্যে বড় বাধা হয়ে দাঁড়ান তিনি।

ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহতা হ্যায়’ সিনেমার শুটিংয়ের সময় আমির ও অক্ষয়ের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এই সিনেমা মুক্তির পর অক্ষয় কিংবা সাইফ আলি খানের তুলনায় দর্শকদের কাছে বেশি প্রশংসা কুড়াতে থাকেন মিস্টার পারফেকশনিস্ট। অক্ষয় দুর্দান্ত অভিনয় করলেও তাকে যেন পার্শ্বচরিত্র হিসাবেই রাখা হয়। এ সিনেমা মুক্তির চার বছর পর ‘তারে জমিন পার’ সিনেমার চিত্রনাট্য নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন অমোল গুপ্তে। সেই সিনেমায় শিক্ষকের ভূমিকায় অভিনয়ের জন্য অক্ষয়কে পছন্দ করেছিলেন অমোল। কিন্তু নম্বর না থাকায় যোগাযোগ করতে পারছিলেন না তিনি।

আমির ছিলেন অমোলের বন্ধু। তাকে অমোল নিজের মনের কথা জানান। আমিরের সঙ্গে দেখা করে অক্ষয়ের ফোন নম্বর চান অমোল। নম্বর না দিয়ে অমোলকে কেন হঠাৎ অক্ষয়ের সঙ্গে যোগাযোগ করতে চান জানতে চান আমির খান। তিনি আমিরকে বলেন, একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়ার জন্য অক্ষয়ের সঙ্গে দেখা করতে চাইছেন অমোল। সিনেমার চিত্রনাট্যের খসড়াও পড়ান। এমনকি সিনেমাটি পরিচালনা করতে চান অমোল নিজে, সে কথাও জানান আমিরকে। সিনেমার গল্প পছন্দ হয়ে যায় মিস্টার পারফেকশনিস্টের। অমোলকে তিনি অনুরোধ করেন, অক্ষয়ের বদলে যেন তাকে শিক্ষকের চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। পরবর্তীকালে সেই ‘তারে জমিন পার’ সিনেমাটি হয়। তবে তাতে অক্ষয় ছিলেন না, সুযোগ পান আমির খানই। 

বলিপাড়ার একাংশের দাবি— আমির খান আন্দাজ করেছিলেন ‘তারে জমিন পার’ সিনেমাটি হিট হবে। তাই এ সিনেমায় অভিনয়ের সুযোগ কোনোমতেই ছাড়তে চাননি আমির খান। তাই অক্ষয়ের কাছ থেকে সিনেমাটি একরকম কেড়ে নেন আমির। যদিও পরবর্তীকালে আমির এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার চিত্রনাট্য পড়ে মনে হয়েছিল, চরিত্রটা তিনি করতে পারবেন। পরিচালক নন, অমোল শুধু চিত্রনাট্যকার হিসেবেই উপযুক্ত। সেই সময় গল্পটি অমোলের থেকে কিনে নেন আমির। তারপর বাকিটা ইতিহাস। 

‘তারে জমিন পার’ সিনেমাটি মুক্তির পর অক্ষয়ের সঙ্গে দেখা করেন আমির খান। তারপর সব ঘটনা জানান অক্ষয়কে। সব শোনার পরও আমিরের ওপর কোনো রাগ করেননি অক্ষয় খান্না। 

 

 

আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩

▎সর্বশেষ

ad