ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৬ - ০৪:৫১:২৩ পিএম

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মধ্যম বাগ্যার দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, লিয়াকত খান জামে মসজিদ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি)  ছেনমং রাখাইন।

জানা যায়, শীতের তীব্রতা বৃদ্ধির কারণে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের  হতদরিদ্র ও ছিন্নমূল মাঝে কম্বল বিতরন করেন।  সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ছেনমং রাখাইন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।

 

 

আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad