ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিয়ের পরিকল্পনা নিয়ে কী বললেন শ্রদ্ধা কাপুর?

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৬ - ০৪:২০:০৭ পিএম

বিনোদন ডেস্ক : এতদিন বিয়ে নিয়ে কোন কথার উত্তর না দিলেও এবার এক নেটিজেনের প্রশ্নের উত্তরে সরাসরি জবাব দিলেন শ্রদ্ধা। মঙ্গলবার (৬ জানুয়ারি) শ্রদ্ধা নিজের গয়নার ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। ভিডিওতে আগামী ভ্যালেন্টাইন্স ডের বিভিন্ন রকম গয়নার ডিজাইন দেখান।

তবে গয়নার থেকেও মানুষের বেশি উৎসাহ ছিল শ্রদ্ধার বিয়ে নিয়ে। প্রতিবারের মতো এবারেও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শ্রদ্ধাকে জিজ্ঞাসা করেন, আপনি বিয়ে কবে করবেন? নেটিজেনের প্রশ্নের উত্তরে সরাসরি জবাব দিয়ে শ্রদ্ধা লেখেন, করব, অবশ্যই করবো।

শ্রদ্ধার এই তাৎক্ষণিক উত্তর সকলের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। শ্রদ্ধার কথার উত্তরে একজন লিখেছেন, কবে করবেন? কেউ আবার লিখেছেন, কাকে করবেন? সবাই শ্রদ্ধার বিয়ের ডেট জানার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছেন কমেন্ট বক্সে।

 

 

আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad