ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় কলম্বিয়া

khurshed | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ১২:২৮:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন। ট্রাম্প অভিযোগ করেন, বামপন্থি নেতা গুস্তাভো পেত্রোর শাসনে কলম্বিয়া বর্তমানে চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। 

তিনি পেত্রোকে একজন ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করে দাবি করেন, কলম্বিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দেন, পেত্রো এভাবে বেশিদিন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন না।

এক পর্যায়ে সাংবাদিকরা সরাসরি জানতে চান, যুক্তরাষ্ট্র কলম্বিয়াতেও সামরিক অভিযান চালাবে কি না। এর জবাবে ট্রাম্প বলেন, এ ধরনের পরিকল্পনা তার কাছে ইতিবাচক বা ‘ভালো’ মনে হচ্ছে। কলম্বিয়ার পাশাপাশি কিউবা নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেছেন ট্রাম্প। 

তিনি মনে করেন, কিউবার বর্তমান সরকারের পতনের জন্য হয়তো সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না, কারণ দেশটি বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত। ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবা কার্যত দেউলিয়া হওয়ার পথে রয়েছে এবং যে কোনো সময় দেশটির অভ্যন্তরীণ কাঠামো ভেঙে পড়তে পারে। ট্রাম্পের দাবি, কিউবান-আমেরিকানরা এই সম্ভাব্য পরিবর্তনে অত্যন্ত আনন্দিত হবেন।

 

 

খোরশেদ/০৫ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:২০

▎সর্বশেষ

ad