ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্লাহ

Mohon | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৬ - ১০:২২:৩২ এএম

স্পোর্টস ডেস্ক : ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে এসেছে রংপুর রাইডার্স। তবে ম্যাচটি তাদের জন্য মোটেও সহজ ছিল না। ইনিংসের শুরুতেই বিপদে পড়ে দলটি।  প্রথম ৬ ওভারের মধ্যেই মাত্র ৩১ রান তুলতে গিয়ে সাজঘরে ফিরতে হয় রংপুরের তিন ব্যাটারকে। এমন চাপের মুহূর্তে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

অভিজ্ঞ এই ব্যাটার ঢাকার বিপক্ষে খেলেন দায়িত্বশীল ইনিংস।  ৪১ বলে ৫১ রান করে দলকে জয়ের পথে রাখেন তিনি।  এই পারফরম্যান্সের জন্য টানা দ্বিতীয় ম্যাচেও ম্যাচসেরার পুরস্কার জেতেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ!

প্রথমত সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন ইনিংস খেলার শক্তি দেওয়ার জন্য। তবে দিন শেষে আমার মনে হয়, এটি আরও একবার প্রমাণ হলো যে ক্রিকেট আনপ্রেডিক্টেবল। ’ 

এর আগের ম্যাচেও ম্যাচসেরা হয়েছিলেন তিনি।  নিজের ব্যাটিং ফর্ম নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সম্ভবত হ্যাঁ! এর আগে কয়েকবার এমন ব্যাটিং করেছি।  তবে আলহামদুলিল্লাহ।  ব্যাটিংয়ে ভালো একটা মোমেন্টাম পাচ্ছি। আশা করি, সামনের দিনগুলোতেও এমন খেলতে পারব ইনশাআল্লাহ। ’

 

 

 

কুইক টিভি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/সকাল ১০:২২

 

▎সর্বশেষ

ad