জন্মদিনে নতুন গানের ঘোষণা ফাহমিদা নবীর

Mohon | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৬ - ০৫:৪২:৩৩ পিএম

বিনোদন ডেক্স : ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। আজ রবিবার (৪ জানুয়ারি) তার জন্মদিন। তবে বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপন করার কোনো পরিকল্পনা নেই শিল্পীর। বরং তিনি সবার কাছে সুস্থতা ও শুভ কামনা চেয়েছেন এবং শ্রোতাদের জন্য ভালো গান উপহার দেওয়ার আকাঙ্ক্ষার কথাই জানিয়েছেন।

গানগুলোর সুর করেছেন শিল্পী ও সুরকার শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া এবং গীতিকবি গোলাম মোর্শেদের লেখনীতে গানগুলো পেয়েছে ভিন্ন স্বাদ ও আবেগ। ফাহমিদা নবী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি গীতিকবি গোলাম মোর্শেদের সঙ্গে কাজ করে আসছেন।

 

 

কুইক টিভি/মহন/০৪ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:৪২

 

▎সর্বশেষ

ad