বাবাকে নিয়ে হাসপাতালে শ্রদ্ধা, হঠাৎ কী হলো বর্ষীয়ান অভিনেতার?

Mohon | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৪:২৮:০৮ পিএম

বিনোদন ডেক্স : হঠাৎই বলিউড অভিনেতা শক্তি কাপুরকে নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা গেল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্ত ঘিরেই অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। হাসপাতালের বাইরে শ্রদ্ধা ও ৭৩ বছর বয়সী শক্তি কাপুর, দু’জনকেই দেখা যায় মুখে মাস্ক পরে বেরোতে। ছবি ও ভিডিও তুলতে এগিয়ে আসেন পাপারাজ্জিরা।

ফলে এদিন শ্রদ্ধা নিজেও চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলেন কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। উল্লেখ্য, আগামী দিনে ‘ইথা’ ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে ‘ভিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকার’ চরিত্রে। আপাতত হাসপাতালের সেই উপস্থিতি ঘিরে উদ্বেগ থাকলেও, সব ঠিকঠাকই আছে বলেই ইঙ্গিত মিলছে ঘনিষ্ঠ মহল থেকে।

 

 

কুইক টিভি  / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ বিকাল ৪:২৭

▎সর্বশেষ

ad