খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খাবে’

Mohon | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৪:০৮:১৯ পিএম

বিনোদন ডেক্স : ১৯৯৩-৯৪ সাল, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসভবনে সংগীত পরিবেশনের আমন্ত্রণ পায় ব্যান্ড মাইলস। সদ্যঃপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণায় সেই সময়ের একটি ঘটনা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ হামিন আহমেদ লিখেছেন, সেদিনই প্রথমবার বেগম খালেদা জিয়াকে সামনাসামনি দেখার সুযোগ হয়। তিনি ছিলেন অভিজাত, ব্যক্তিত্বপূর্ণ ও মার্জিত। তার আন্তরিকতায় সত্যিই অভিভূত হয়েছিলাম।

একই পোস্টে বেগম খালেদা জিয়ার সঙ্গে তাদের পারিবারিক বন্ধনের বিষয়টিও তুলে ধরেছেন হামিন আহমেদ। জানিয়েছেন, তার মা দেশবরেণ্য নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বেগম খালেদা জিয়া। অসুস্থতা ও শারীরিক কষ্ট সত্ত্বেও তিনি ছুটে গিয়েছিলেন ফিরোজা বেগমের ঢাকার ইন্দিরা রোডের কালিন্দী অ্যাপার্টমেন্টের বাসায়।

 

 

 

কুইক টিভি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ বিকাল ৪:০৭

▎সর্বশেষ

ad