
স্পোর্টস ডেস্ক : আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় ছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ৯.২০ কোটি রুপিতে নিলামে নেওয়া বাংলাদেশি এই তারকাকে কলকাতা স্কোয়াড থেকে বাদ দিয়েছে। এর আগে ভারতজুড়ে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। যার রেশ ধরে বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দেয়। যা বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যতকেও শঙ্কায় ফেলেছে!
এ ছাড়াও ধর্মীয়ভাবে ষড়যন্ত্র তৈরিতে কেউ জড়িত আছে কি না বিসিবিকে তা খতিয়ে দেখার আহবান আমিনুলের, ‘আইপিএল না খেললে হয়তো মুস্তাফিজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমাদের দেশ মুস্তাফিজকে যে সম্মান দেয় সেটার ঘাটতি হবে না। মুস্তাফিজ কিন্তু আগেও আইপিএলে খেলেছে, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যাদের ষড়যন্ত্রের কারণে বাদ দেওয়া হয়েছে, বিসিবির উচিত এর তদন্ত করা।’

‘এই যে ধর্মকে টেনে এনে অসাধু চক্র বাংলাদেশ ও ভারতের সম্পর্কে দূরত্ব তৈরির চেষ্টা করছে, সেটার জন্য আমাদের মুস্তাফিজের মতো প্রতিভাবান খেলোয়াড়কে যদি রিলিজ দিয়ে দেওয়া (কলকাতার ঘোষণার আগে) হয়, এটি অবশ্যই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি অবশ্যই মনে করি এ নিয়ে তদন্ত করে খতিয়ে দেখে এমনটা কেন হয়েছে তা যেন জাতির সামনে উপস্থাপন করতে পারে’, আরও যোগ করেন সাবেক এই তারকা গোলরক্ষক।
আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:০৫






