ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Mohon | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ - ০৬:৩৩:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে। এসময় তারা একে অপরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজে

সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমটি জানিয়েছে, সাক্ষাতের শুরুতে উভয় নেতা করমর্দন করেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। তবে তাদের সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যমটি এ সাক্ষাতকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মে ২০২৫-এর পর প্রথম উচ্চপর্যায়ের সাক্ষাৎ।

বিশ্লেষকদের মতে, ঢাকায় এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। শোকানুষ্ঠানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ভবিষ্যতে পাকিস্তান-ভারত সম্পর্কের বরফ গলতে পারে—এমন ইঙ্গিতও দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

 

 

কুইক টিভি / মহন / ৩১ ডিসেম্বর ২০২৫, / সন্ধা ৬:৩৩

 

▎সর্বশেষ

ad