দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

Mohon | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ - ০১:১২:০৬ পিএম

বিনোদন ডেক্স : দুই বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দর্শক তাঁকে দেখবেন একেবারে নতুন রূপে ও ভিন্ন গেটআপে। অপু বিশ্বাস নিজেই জানালেন, এই সিনেমায় তাঁকে দেখা যাবে ‘দুর্বার গতিতেই’। এরই মধ্যে সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগোচ্ছে।

এই নতুন জুটি নিয়েও উচ্ছ্বসিত অপু। তিনি বলেন, ‘সজল ভাই ভীষণ বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। তাঁর অভিনয়ের আমি ভক্ত। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা খুব ভালো। দর্শক আমাদের নতুনভাবে দেখবেন।

তাঁর ভাষায়, ‘পুরো কাজ শেষ হলে সব বলব।’ তবে দেরিতে সিনেমায় ফেরার বিষয়ে কোনো আফসোস নেই বলেও জানান তিনি। ‘আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে,’ বলেন এই অভিনেত্রী।

 

 

 

কুইক টিভি / মহন / ২৭ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:১১

▎সর্বশেষ

ad