আসিফ আকবরের ছোট ছেলেও বিয়ে করলেন

Mohon | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ০৬:৫১:১২ পিএম
বিনোদন ডেক্স : কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৩ বছর আগে। এবার ছোট ছেলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি গায়ক নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে আসিফ লিখেছেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জনাব বাদল শাহরিয়ার এর মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌ’মা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়। সকলের কাছে দয়া চেয়ে আসিফ বলেন, রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পন করেছে। তাদের দাম্পত‍্য জীবন সুখী এবং সুন্দর হউক।

 

 

কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:৫০

▎সর্বশেষ

ad