রাত ৩টায় উরফির বাড়িতে অজ্ঞাত ব্যক্তিদের হানা!

Mohon | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ০৩:০৩:৫২ পিএম

বিনোদন ডেক্স : মধ্যরাতে ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। আনুমানিক রাত ৩টার দিকে তাঁর বাড়ির দরজায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি টানা প্রায় ১০ মিনিট ধরে বেল বাজাতে থাকে এবং দরজা খুলতে বলে। এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন উরফি। ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে উরফি জানান, কেউ একজন দীর্ঘক্ষণ দরজার বেল বাজাচ্ছিল।

সবশেষে উরফি জানান, “আমি জানতে চাই, ওদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে।”ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই উরফির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

 

 

 

কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:০৩

▎সর্বশেষ

ad