অ্যালেন শুভ্রর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাবাসসুম ছোঁয়া?

Mohon | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ০২:২৯:০৫ পিএম

বিনোদন ডেক্স : ছোট পর্দার অভিনেতা অ্যালেন শুভ্র নানা কারণেই আলোচনায় আসেন। তারপর হারিয়ে যান। অভিনয় জগতে সম্ভাবনা তৈরি করছিলেন, তখনই তৈরি করলেন সমালোচনাও। ফলে একটা পক্ষ তাকে একঘরে করে দিল। নিজেও হারিয়ে গেলেন। তবে এখন অ্যালেনকে দেখা যাচ্ছে নিয়মিতভাবে। তার অভিনয় করা ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শত পর্বের মাইলফলক স্পর্শ করেছে।

এই নাটকে অ্যালেন-এর সঙ্গে অভিনয় করছেন তাবাসসুম ছোঁয়া। কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনয়ে আসা এই ছোঁয়ার সঙ্গেই নাকি প্রেম করছেন অ্যালেন শুভ্র। নানাভাবেই এই গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে অ্যালেন শুভ্র কিছু না বললেও তাবাসসুম ছোঁয়া বললেন, ‘দেনা-পাওনা নাটকে আমাদের জুটির ওপর সবাই ক্রাশ খেয়েছে। ফেসবুকে রীতিমতো হুমকি দিয়ে আমাকে মন্তব্য করা হয়, নিপা, তুমি যদি খায়রুলকে বিয়ে না করো, তাহলে তোমাকে দেখে নেব।

 

 

কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:২৮

 

 

▎সর্বশেষ

ad