গানম্যান চান হিরো আলম

Mohon | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ - ০১:৪২:১৪ পিএম

বিনোদন ডেক্স : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেওয়া হয়েছে গানম্যান। তালিকায় এনসিপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। সোমবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।

এ বিশশয়ে কালের কণ্ঠকে হিরো আলম বলেন, আমি বেশ কয়েকবার নির্বাচন করেছি। প্রতিবারই আমার ওপর হামলা হয়েছে। আমাকে মারধর করা হয়েছে। বগুড়ায় একবার আমি প্রায় জিতে গিয়েছিলাম, সেখানে আমাকে মারধর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমি আমার নিরাপত্তার জন্য গানম্যান চাই।

নিরাপত্তা চাওয়া হয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ প্রমুখের জন্যও।

 

 

কুইক টিভি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:৪১

 

▎সর্বশেষ

ad