কাপুরকে ছাড়িয়ে গেল সিং, সেরার তালিকায় কত নম্বরে?

Mohon | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ - ০৩:০০:১৮ পিএম

বিনোদন ডেক্স : রণবীর কাপুরের বহুল আলোচিত ছবি ‘অ্যানিম্যাল’-কে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলে এবার সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে ছবিটি—তালিকায় অবস্থান ১০ নম্বরে। বক্স অফিসে দুরন্ত গতি ধরে রেখেছে ‘ধুরন্ধর’। তৃতীয় রবিবার ছবিটি প্রাথমিক হিসেবে ৩৮.৫০ কোটি রুপি ব্যবসা করেছে।

পুষ্পা: দ্য রুল পার্ট ২ – ১২৩৪.১ কোটি

বাহুবলী ২ – ১০৩০ কোটি

কেজিএফ: চ্যাপ্টার ২ – ৮৫৯.৭ কোটি

আরআরআর – ৭৮২.২ কোটি

কল্কি ২৮৯৮ এডি – ৬৪৬.৩১ কোটি

জওয়ান – ৬৪০.২৫ কোটি

কান্তারা: চ্যাপ্টার ১ – ৬৩৩.৪২ কোটি

ছাবা – ৬০১.৫৪ কোটি

স্ত্রী ২ – ৫৯৭.৯৯ কোটি

ধুরন্ধর – ৫৫৫.৭৫ কোটি

এই তালিকায় চলতি বছরের তিনটি ছবি জায়গা করে নিয়েছে—কান্তারা: চ্যাপ্টার ১, ছাবা ও ধুরন্ধর। এদিকে ‘অ্যানিম্যাল’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেও ‘ধুরন্ধর’-এর ঢালাও প্রশংসা করেছেন।

 

 

 

কুইক টিভি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৫৯

▎সর্বশেষ

ad