আরিফিন শুভর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে যা বললেন বিন্দু

Mohon | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ - ০২:৩৯:২৪ পিএম

বিনোদন ডেক্স : এক সময় টেলিভিশন ও সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত আফসান আরা বিন্দুকে। সৌন্দর্য আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন আড়ালে চলে যান এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে শুধু অভিনয়জীবন নয়, বহুদিনের আলোচিত এক প্রশ্নের মুখোমুখিও হলেন তিনি আরিফিন শুভর সঙ্গে প্রেম ভাঙার কারণ জানালেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন বিন্দু। শুরুতেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’, ‘এই তো প্রেম’–এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করে নিজের অবস্থান শক্ত করেন। বিশেষ করে ‘এই তো প্রেম’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। পাশাপাশি ছোট পর্দার নাটকেও নিয়মিত কাজ করেছেন তিনি।

একটা সময় একের পর এক কাজ করলেও একটা সময় নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। এখন একেবারেই কম কাজ করেন বিন্দু।দীর্ঘ নীরবতার পর পডকাস্টে বিন্দুর এই খোলামেলা উপস্থিতি তাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকের মাঝে। 

 

 

 

কুইক টিভি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৩৮

▎সর্বশেষ

ad