মুন্না খানের সঙ্গে ববি, টিজার দেখে হাসছে দর্শক

Mohon | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ - ০৪:১১:১২ পিএম

বিনোদন ডেক্স : কাতার প্রবাসী ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খান এবং নায়িকা ববি অভিনীত ‘তছনছ’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে! বৃহস্পতিবার রাতে মুন্না খান মাল্টিমিডিয়ার ইউটিউবে টিজারটি প্রকাশের পর এটি দেখে ‘হাসাহাসি’ করছেন নেটিজেনরা। ইউটিউবের কমেন্ট বক্সে নেই ইতিবাচক কোনো মন্তব্য। সিনেমার টিজারের শুরুতে দেখা যায়, বাইকে চড়ে দুজন গ্লাস ভেঙে ঘরে ঢুকছেন। এরপরেই ধুমধাড়াক্কা ফাইট শুরু।

সিনেমাপ্রেমীরা ২০২৫-এ এসে ১৯৯০ সালে পড়ে থাকলে সেই জিনিস দর্শক কেন গ্রহণ করবে? কেউ কেউ আবার টিজার দেখে, গালমন্দও করেছেন, যা প্রকাশের অযোগ্য। নুরুল হোসেন নামে একজন লিখেছেন, এই মুভি বানিয়ে বাংলা সিনেমার ক্ষতি করা হচ্ছে। এসব মুভির কারণে মানুষ হলে যায় না। মাসুদ নামে আরেকজন লিখেছেন, এসব মুভি বানানোর টাকা কই থেকে আসে?

লিখেছেন, এভাবে চেষ্টা করে গেলে ১০ বছর পর হিট দিতে পারবে। সাগর খান লিখেছেন, মোটামুটি চলে, গান আসবে কবে? আবার কেউ লিখছে, এই টিজার দেখে আরএনএআর-এর রিভিউয়ের অপেক্ষায় আছি। একজন লইখেছেন, এতো কাচ ভাঙার আয়োজন কেন রে ভাই?অ্যাকশন দৃশ্য নিয়ে একজন বলছেন, খোকন স্যার একশান দৃশ্য হয় নি ছবিটা চলবে না আপনারা এখনো আগের যুগেই পড়ে আছেন।

নাহিদ হাসান নামে একজন লিখেছেন, ফাইটটা আরো অনেক ভালো করা যেত। বাংলাদেশের লোকাল কিছু ছেলেপেলে মোবাইল দিয়ে শুট করে এত সুন্দর ফাইট দেখায়, অথচ বাংলাদেশের কোন ডিরেক্টর সেটা করতে পারে না। বুঝি না কেন? লোকাল এই ছেলেগুলোকে সুযোগ দিলে এর থেকে অনেক অনেক বেটার ফাইট সিন দর্শক দেখতে পারবে। জাহিদ আহমেদ নামে একজন লিখেছেন,“এগুলো আর পাবলিক খায় না।”

এর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় নিজের প্রযোজনায় ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামে একটি সিনেমা করেছিলেন মুন্না খান। এবার তিনি বদিউল আলম খোকন পরিচালিত নিজের প্রযোজনায় ‘তছনছ’ সিনেমা করলেন। প্রথম সিনেমার নায়িক ছিলেন কলকাতার কৌশানী, কিন্তু দ্বিতীয় সিনেমাতে থাকছেন ববি। জানা গেছে, প্রায় তিন কোটি টাকা খরচ করে নির্মিত ‘তছনছ’ আগামী ঈদে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।

মুন্না খানকে কথা বলার জন্য ফোন দেওয়া হলে তিনি ধরেননি। তবে ১৭ ডিসেম্বর ‘তছনছ’র পোস্টার পোস্ট মুন্না খান লেখেন, আপনারা অবশ্যই আলোচনা সমালোচনা করবেন। আপনাদের আলোচনা সমালোচনায় আমাকে অনেক কিছু শিখাবে, এবং অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

 

 

 

কুইক টিভি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:১১

 

▎সর্বশেষ

ad