আতিফ আসলামের কনসার্টের টাকা ফেরত দেওয়া হচ্ছে

Mohon | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ - ০২:৪৫:১২ পিএম

বিনোদন ডেক্স : ঢাকায় আতিফ আসলামের কনসার্ট নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অবশেষে কাটল। গত ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য ‘মেইন স্টেজ শো’ নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়ায় মুষড়ে পড়েছিলেন হাজারো ভক্ত। তবে ভক্তদের জন্য খুশির খবর হলো—কনসার্টটি পুরোপুরি বাতিল হয়নি, বরং নতুন উদ্যমে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি এই হার্টথ্রব গায়ক।গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড শেয়ার করে আতিফ আসলাম নিশ্চিত করেছেন, ঢাকার স্থগিত হওয়া এই কনসার্টটি আবারও আয়োজিত হতে যাচ্ছে।

 

 

কুইক টিভি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৪৫

▎সর্বশেষ

ad