তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা উত্তর যুবদলের শুভেচ্ছা মিছিল

Mohon | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ - ০৬:৪৫:৫৮ পিএম

রাজনীতি ডেক্স : আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকার বিভিন্ন সড়কে শুভেচ্ছা মিছিল করে যুবদল। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল ও সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শুভেচ্ছা মিছিলে অংশ নেন।

তারেক রহমানের আগমন উপলেক্ষে শুভেচ্ছা মিছিলটি মহাখালী বি বি প্লাজার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়। এ সময় সংগঠনের নেতারা আগামী ২৫ ডিসেম্বর উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

 

কুইক টিভি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:৪৫

 

▎সর্বশেষ

ad