বিনোদন ডেক্স : ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির জন্য অনেকে কেঁদেছেন অভিনেত্রী শিরিন শিলা। যে কান্না তিনি জীবনে আর কারো জন্যই করেননি। এমনটাই জানালেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। ওসমান হাদি সম্পর্কে সাম্প্রতিক সময়ে গবেষণা করেছেন জানিয়ে শিরিন শিলা বলেন, মনে হচ্ছে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে।

জীবনে কোনোদিনই আমি কারো জন্য এভাবে কাঁদিনি। হাদি ভাইকে আগে এতো চিনতাম না। উনি যখন গুলি খেল, তখন উনাকে নিয়ে অনেক রিসার্চ করলাম। শিরিন শিলা বলেন, উনার বিপ্লবী যে কবিতা, উনার বিপ্লবী যে কথাবার্তা, উনার প্রতিটি কথায় দেশের প্রতি ভালোবাসার একটা ঘ্রাণ আছে।
এরপর থেকে আমি সত্যিকার উনার ফ্যান হয়ে গেছি। উনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ দেখেছি। আমার মনে হয় না উনার একটা ভিডিও বাকি আছে দেখার। হাদির খুনিদের শাস্তি চেয়ে এই অভিনেত্রী বলেন, আমি নিরবে কান্না করেছি।
কুইক টিভি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:৩৯






