হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনারে মল্লিকা শেরওয়াত

Mohon | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ - ০৩:০০:৩১ পিএম

বিনোপদন ডেক্স : বলিউডের সাহসী চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী মল্লিকা শেরওয়াতকে সম্প্রতি দেখা গেল হোয়াইট হাউসে—তাও আবার ঐতিহ্যবাহী ক্রিসমাস ডিনারে। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের ছবি ও ভিডিও শেয়ার করতেই শুরু হয় জোর চর্চা। প্রশংসার পাশাপাশি উঠতে থাকে নানা প্রশ্নও। হোয়াইট হাউসের ক্রিসমাস ডিনার বহু বছরের পুরোনো এক ঐতিহ্য।

প্রতি বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ও ‘ফার্স্ট ফ্যামিলি’র তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ পান হাতে গোনা কিছু হাই-প্রোফাইল অতিথি। সেই তালিকায় এবার জায়গা করে নিলেন বলিউডের ‘মার্ডার’ খ্যাত অভিনেত্রী। মল্লিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, হোয়াইট হাউসের প্রবেশদ্বারে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সন্ধ্যার আরেকটি ছবিতে ফার জ্যাকেটের সঙ্গে গোলাপি পোশাকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

 

 

কুইক টিভি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫৯

 

▎সর্বশেষ

ad