শাহরুখের সামনে যে পোশাক পরতে ভয় পান করণ, ফাঁস বাদশার ‘গোপন তথ্য’

Mohon | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ - ০২:৫৪:৪২ পিএম

বিনোদন ডেক্স : ইন্ডাস্ট্রির অন্দরে প্রায় সবাই একবাক্যে মানেন—অতিথি আপ্যায়ণ কাকে বলে, তা শেখা উচিত শাহরুখ খানের কাছ থেকে। জন্মদিন হোক বা দীপাবলি, আবার ছবির সাফল্য উদ্‌যাপন—সব ক্ষেত্রেই ‘মান্নাত’-এ জমজমাট আয়োজন করে থাকেন বলিউডের বাদশা। শাহরুখের সঙ্গে পরিচালক-প্রযোজক করণ জোহরের বন্ধুত্ব বহু বছরের। একসঙ্গে অসংখ্য জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তারা। 

শাহরুখ নিজেই বহুবার বলেছেন, পোশাকের মাপ ও ফিটিংস নিয়ে তিনি ভীষণ খুঁতখুঁতে। শুধু নিজের ক্ষেত্রেই নয়, আশপাশের মানুষদের পোশাকেও নাকি সেই খুঁতখুঁতেপনা চোখে পড়ে।

করণ আরও জানান, সেই সময় শাহরুখের পোশাক সংক্রান্ত অনেক দায়িত্বই ছিল তার কাঁধে। তিনিই নাকি শাহরুখকে পরামর্শ দিয়েছিলেন—কেমন ধরনের জিন্‌স পরলে তাকে সবচেয়ে ভালো দেখাবে। হাসতে হাসতে করণের মন্তব্য, “ভাবতেই পারিনি, এত বছর পরে শাহরুখের এই খুঁতখুঁতে স্বভাবের জন্য আমাকেই জিন্‌স পরতে ভয় পেতে হবে!”

 

 

কুইক টিভি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫৩

 

▎সর্বশেষ

ad