সবার সামনে মঞ্চে মাদক সেবন র‍্যাপারের কারাদণ্ড

Mohon | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ - ০১:০৫:৫৪ পিএম

বিনোদন ডেক্স : রোমানিয়ায় মঞ্চে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মার্কিন র‍্যাপার উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।

গত বছর রোমানিয়ার কোস্টিনেস্তিতে অনুষ্ঠিত ‘বিচ, প্লিজ’ নামের একটি কনসার্টে পারফর্ম করার সময় প্রকাশ্যে গাঁজা সেবন করেন উইজ খলিফা; গ্রেপ্তারও হয়েছিলেন তখন। এবার সে ঘটনার জেরে কারাদণ্ডে দণ্ডিত হলেন ‘সি ইউ অ্যাগেইন’ খ্যাত এই শিল্পী।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন উইজের কাছ থেকে ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া যায়; এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে তা সেবন করেছিলেন। বিচারকরা এই রায় নিয়ে বলেছেন, উইজ খলিফা তরুণদের কাছে একজন জনপ্রিয় তারকা।

হাজার হাজার তরুণের সামনে তার এমন কর্মকাণ্ড অবৈধ আচরণকে স্বাভাবিক হিসেবে তুলে ধরেছে, যা সমাজ ও তরুণ প্রজন্মকে মাদক গ্রহণে উৎসাহিত করতে পারে।

উল্লেখ্য, উইজ খলিফার আসল নাম থমাস ক্যামেরন জিব্রিল। ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’ ও ‘সি ইউ অ্যাগেইন’-এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা উইজ খলিফা দীর্ঘদিন ধরেই গাঁজা সেবক হিসেবে পরিচিত। ২০১৬ সালে তিনি নিজের একটি মারিজুয়ানা ব্র্যান্ডও চালু করেছিলেন।

 

 

 

কুইক টিভি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০৫

▎সর্বশেষ

ad