বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

Ayesha Siddika | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ - ০২:২৬:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে গত মাসে জোন্স প্রথম শ্রেণিতে অভিষেকে সেঞ্চুরি করেন। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ব্যাটার স্নেহিথ রেড্ডি, উইকেটকিপার আরিয়ান মামন, ফাস্ট বোলার ম্যাসন ক্লার্ক ও বোলিং অলরাউন্ডার জাসকারান সান্ধু আছেন এই দলে।

গত সপ্তাহে ব্যাট হাতে জাতীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চমৎকার পারফরম্যান্স করে বিশ্বকাপ দলে আছেন উগো বোগে, ব্র্যান্ডন মাতজোপৌলোস, মার্কো আলপে ও জ্যাকব কটার। সাবেক নিউজিল্যান্ড ব্যাটার অ্যান্টন ডেভচিচ দলের প্রধান কোচ।

আগামী বছর ৩১ আগস্ট পর্যন্ত বয়স ১৯ বছরের কম, এমন খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় খেলবে। বি গ্রুপে নিউজিল্যান্ড তাদের প্রতিযোগিতা শুরু করবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তাদের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও বাংলাদেশ।

যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বাংলাদেশ তাদের বিশ্বকাপ শুরু করবে ভারতের বিপক্ষে। তারপর খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবার সুপার সিক্সে বাদ পড়া দলটির শেষ গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম জোন্স (অধিনায়ক), মার্কো আলপে, উগো বোগে, হ্যারি বার্নস, ম্যাসন ক্লার্ক, জ্যাকব কটার, আরিয়ান মান, ব্র্যান্ডন মাতজোপৌলোস, ফ্লিন মরি, স্নেহিত রেড্ডি, ক্যালাম স্যামসন, জাসকারান সান্ধু, সেলভিন সঞ্জয়, হান্টার শোরে ও হ্যারি ওয়েট।

 

 

আয়শা/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:২২

▎সর্বশেষ

ad