ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মেঘনা আলম

Mohon | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ - ০৩:০৫:১২ পিএম

বিনোদন ডেক্স : আসন্ন সংসদ নির্বাচঅনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন আলোচিত মডেল মেঘনা আলম। এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন। মেঘনা আলম বলেন,  ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার “দেশকে সিঙ্গাপুর বানানো হবে”, এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে।

তিনি বলেন,  বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথ চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন। তিনি বলেন, এছাড়া এই এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।

এছাড়াও বেশকিছু প্রতিশ্রুতি দিয়ে মেঘনা আলম বলেন, এই কারণেই মেঘনা আলম এমপি হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

 

 

 

কুইক টিভি/ মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad