প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

Mohon | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ - ১২:৪৩:১০ পিএম

বিনোদন ডেক্স : জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা এবার আদালতের দোরগোড়ায় পৌঁছেছে। রীতার করা মানহানিকর মন্তব্যের জেরে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন এই কিংবদন্তি গায়ক। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের প্রায় ২০ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তোলেন রীতা ভট্টাচার্য।

শানুর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে পাঠানো ওই নোটিশে ইন্টারনেটে থাকা সেই বিতর্কিত সাক্ষাৎকারের ভিডিওগুলো দ্রুত সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই রীতাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন শানু। তবে তাতে কোনো সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হলেন ‘মেলোডি কিং’। দীর্ঘ দুই দশক পর এই প্রাক্তন দম্পতির আইনি লড়াই এখন শোবিজ পাড়ায় আলোচনার তুঙ্গে।

 

 

কুইক টিভি/ মহন / ১৮ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:৩৫

▎সর্বশেষ

ad