ট্রেলারে আকাঙ্ক্ষা তৈরি করল ‘রইদ’

Mohon | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ - ০৩:২৭:৩০ পিএম

বিনোদন ডেক্স : হাওয়া’র সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন আসছেন তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রইদ’ নিয়ে। সদ্য প্রকাশিত ট্রেইলারেই ইঙ্গিত মিলেছেদীর্ঘ অপেক্ষার পর এই গল্পের রৌদ্র বেশ তীব্র হতে যাচ্ছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির আখ্যান আবর্তিত হয়েছে আদম-হাওয়ার আদিম কাহিনি ঘিরে। গতকাল সন্ধ্যায় ঢাকার বেইলি রোডে আনুষ্ঠানিকভাবে ট্রেলার উন্মুক্তের আয়োজন করা হয়।

এই বিভাগেই একসময় তাদের ক্যারিয়ারের শুরুর দিকে কাজ প্রদর্শন করেছিলেন ক্রিস্টোফার নোলান ও বং জুন-হোর মতো নির্মাতারা। ট্রেইলার প্রকাশনা আয়োজনে সিনেমাটির ভাবনা প্রসঙ্গে মেজবাউর রহমান সুমন বলেন, ‘সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আখ্যানকেই অনুসন্ধান করেছি। হাজার বছরের সেই কাহিনিকে আমরা পুনর্গঠন করেছি অনুভূতির বর্তমান সময়ে। পুরো সিনেমাজুড়ে চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ উপস্থিত।’

প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ-এর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান জানান, সংকটকালেও যেসব নির্মাতা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন, মেজবাউর রহমান সুমন তাদের একজন। সেই বিবেচনাতেই এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া।

 

 

কুইক টিভি/মহন/১৭ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:২৭

 

▎সর্বশেষ

ad