বিনোদন ডেক্স : কিছুদিন আগে মালদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেশে ফিরে দিলেন নতুন সিনেমার খবর। জানালেন, কাজী আসাদ পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া এক ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এরমধ্যেই গতকাল রবিবার নিজের সোশ্যালে মালদ্বীপ সফরের নতুন একগুচ্ছ ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মিম। ভালোবাসার ইমোজি জুড়ে দেওয়া ১২টিরও বেশি ছবি পোস্ট করেছেন তিনি। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এ পর্যন্ত ছবিগুলোতে প্রতিক্রিয়া পড়েছে ১৯ হাজারেরও বেশি। নীল সমুদ্র, খোলা আকাশ আর প্রকৃতির মাঝে নানা ভঙ্গিতে মিমের উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের।

ছবিগুলোতে কখনো সমুদ্রের ধারে দাঁড়িয়ে, কখনো নীল জলের দিকে তাকিয়ে সময় কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে। মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিমের সাবলীল উপস্থিতি যেন ছবিগুলোকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এদিকে, চলতি মাসেই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে। মিম বর্তমানে চিত্রনাট্য পড়ছেন এবং পূর্ণ প্রস্তুতি নিয়েই শুটিংয়ে নামবেন। উল্লেখ্য, বড় পর্দায় মিমকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বরে, রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘দামাল’-এ।
কুইক টি ভি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:০৬






