ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চমকের ফোন নম্বর ফাঁস, বান্নাহ ও অনন্য মামুনকে হুমকি

Mohon | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ - ০১:৩৩:৩৮ পিএম

বিনোদন ডেক্স : নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে। এরইমধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করা হয়েছে ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে জানিয়েছে হুমকিদাতা। ডাল্টন সৌভাতো হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে। এর আগে ওসমান শরীফ হাদিকেও এই অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল। অনন্য মামুন সম্পর্কে লেখা হয়েছে, ‘এই বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন -দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভাল থাকে। আর ওর ফিল্ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে,করলে সেটা নিজ দায়িত্বে করবে।

বান্না ও চমককে যেন কেউ কাজের জন্য না ডাকে জানিয়ে হুমকি দাতা লিখেছেন, ‘মাবরুর রশীদ বান্না ও রোকেয়া জাহান চমক,বঙ্গবন্ধু র ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুইজন কে যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন- তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন,এই নব্য রাজাকার দের কাজে নেয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।’ চমক ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে জানিয়ে বলেন, ‘এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে।আমাদের আই টি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এই দুইজনের প্রাপ্য তাদের কেই বুঝায় দেয়া হবে।

 

 

কুইক টি ভি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৩৩

 

▎সর্বশেষ

ad