ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সিক্স প্যাকের পর অনস্ক্রিন ন্যাড়া আরিফিন শুভ

Mohon | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ - ০১:০১:৩৭ পিএম

বিনোদন ডেক্স : চরিত্রের প্রয়োজনে নিজের চেহারায় বড় পরিবর্তন—সিনেমার ইতিহাসে এমন সিদ্ধান্ত নতুন নয়। কখনো চুল কেটে ফেলা, কখনো পুরোপুরি ন্যাড়া হয়ে যাওয়া—এই রূপান্তর অনেক সময় গল্পের আবেগকে আরও গভীরে নিয়ে যায়। আন্তর্জাতিক পরিসরে এমন দৃষ্টান্ত বহুবার দেখা গেলেও বাংলাদেশের সিনেমায় তা ছিল বেশ বিরল। দেশীয় প্রেক্ষাপটে টাক লুকে এর আগেও কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা গেছে। চিত্রনায়ক মান্নাকে ‘ম্যাশিনম্যান’ সিনেমায় টাক চরিত্রে হাজির হতে দেখা গিয়েছিল। সাম্প্রতিক সময়ে চঞ্চল চৌধুরীকে টাক শেডে দেখা গেলেও তা সিনেমার বাস্তব দৃশ্যে নয়। শাকিব খান অভিনয় করেছেন ছোট চুলে। তবে অনস্ক্রিন চুল কেটে ন্যাড়া হয়ে যাওয়া—এই সিদ্ধান্তে ঢাকাই সিনেমায় নতুন সংযোজন করলেন আরিফিন শুভ।

 

 

কুইক টি ভি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:০১

▎সর্বশেষ

ad