ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দাবানলে পুড়ছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা

Mohon | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ - ১১:২৪:২৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে। জ্বলছে উপত্যকার বিশাল অংশ। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্র্যাকিংয়ে গিয়েছিলেন চার জন স্থানীয় ট্র্যাকার। তাদের অসাবধানতার জেরেই ছড়িয়ে পড়েছে আগুন। জুকোতে ট্রেকিংয়ে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটিয়েছিলেন তারা, তারপর তাঁবুর সামনে আগুন (ক্যাম্পফায়ার) জ্বালিয়ে পানির খোঁজে বের হয়েছিলেন। পানি নিয়ে ফিরে আসার পর তারা দেখেন, সেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের মধ্যেই আটকা পড়েন তারা। শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে উপত্যকার ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। 

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। বর্তমানে কতখানি এলাকাজুড়ে দাবানল ছড়িয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; তবে শুষ্ক আবহওয়া ও জোর বাতাসের কারণে প্রতি মূহূর্তে বাড়ছে আগুন। জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভাতে এসেছিল, কিন্তু জুকো উপত্যকার যে জঙ্গলে আগুন লেগেছে, তা দুর্গম। খাড়া ঢালের কারণে সেখানে সড়কপথ নেই। ফলে দমকলের গাড়ি দুর্যোগ মোকাবিলা বাহিনীর গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। নাগাল্যান্ড রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, সড়ক পথ না থাকায় দাবানল নেভাতে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর ভারতের বিমান বাহিনীর একটি  হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজে নামার সিদ্ধান্ত নিয়েছে। ওই হেলিকপ্টার থেকে পানি ছিটানো হবে দাবানলপীড়িত অঞ্চলে। স্থানীয় বাসিন্দা, ট্র্যাকার ও পর্যটকদের ওই জঙ্গল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাগাল্যান্ডের রাজ্য সরকার।

 

 

কুইক টি ভি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:২৪

▎সর্বশেষ

ad