ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক, ইরানি নারীর বিশ্বরেকর্ড

Mohon | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ - ১১:০৪:৪৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ সাফল্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন এক ইরানি নারী। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, লা’লে নিকনাম নামের ওই নারী সাম্প্রতিক সময়ে ইরানের গণমাধ্যমে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন। তিনি ১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড গড়েছেন এবং এর মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন। বিশ্বসেরা নারী ক্রীড়াবিদদের কাতারে যুক্ত হওয়া লা’লে নিকনাম দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের বরাজান শহর থেকে তার ক্রীড়া জীবন শুরু করেন। 

গিনেসে রেকর্ডভুক্ত হওয়ার বিষয়ে ইরনাকে তিনি বলেন, এই রেকর্ড গড়তে আমি দুই বছর অনুশীলন করেছি। চলতি বছরের শুরুতে প্রথমে এটি জাতীয় রেকর্ড হিসেবে নিবন্ধন করি। পরে ফেডারেশন অব পাবলিক স্পোর্টস ও তাদের রেকর্ড নিবন্ধন কমিটির সহায়তায় বিষয়টি গিনেসের প্রতিনিধির কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদিত হয়। আমার রেকর্ড হলো ১০০ কেজি ওজন নিয়ে ১ মিনিট ৯ সেকেন্ড প্ল্যাঙ্ক করা, যা বিশ্বে অনন্য। তিনি আরও বলেন, এটাই আমার শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতে আমি আরও আন্তর্জাতিক রেকর্ড গড়তে চাই। এর আগেও আমি টায়ার গড়ানো (টায়ার ফ্লিপ/রোলিং) জাতীয় রেকর্ড নিজের দখলে রেখেছি।

 

 

 

কুইক টি ভি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/সকাল ১১:০৪

▎সর্বশেষ

ad