ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মাঝ আকাশ থেকে ফিরল টোকিওগামী মার্কিন বিমান

Mohon | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ - ০৪:৩৭:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় উত্তর ভার্জিনিয়ার ডালস আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গেছে  ইউনাইটেড এয়ারলাইন্সের টোকিওগামী একটি ফ্লাইট। রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, শনিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের একটি ইঞ্জিনে শক্তি হারানোর ঘটনা ঘটে।

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইটটিতে ২৭৫ জন যাত্রী ও ১৫ জন ক্রু সদস্য ছিলেন। তবে, কেউ হতাহত হননি। উড্ডয়নের সময় বাম দিকের ইঞ্জিন বিকল হয়ে ইঞ্জিন কাভারের একটি অংশ খুলে আগুন ধরে যায়, যার ফলে রানওয়ের পাশে আগুন ছড়িয়ে পড়ে। বোয়িং ৭৭৭-২০০ইআর মডেলের বিমানটি প্রায় ১৬ ঘণ্টার জ্বালানি বহন করছিল। নিরাপত্তার স্বার্থে আকাশে জ্বালানি ফেলে প্রায় এক ঘণ্টা পর নিরাপদে ডালেস বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

 

কুইক টি ভি/মহন/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৬

▎সর্বশেষ

ad