ব্রেকিং নিউজ
হরমুজ ইস্যুতে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা কেনিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪ আদ্‌-দ্বীনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী ঈদের দিন গোপালগঞ্জের সড়কে ঝরল ৫ প্রাণ কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত বিডিআর বিদ্রোহে নিহতদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২

Mohon | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ - ১১:২৪:০৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন। এখনো হামলকারীকে আটক করা যায়নি। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার। সন্দেহভাজন হামলকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছেন। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি। তিনি বলেছেন, শনিবার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার ব্যাপারে জানতে পারে।

তখন জরুরি নম্বর ৯১১ থেকে ফোন আসে। আমি নিশ্চিত করতে পারছি দুজন মারা গেছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি। হামলাকারীর পরিচয় প্রকাশ করেননি মেয়র স্মাইলি। তিনি বলেছেন, ঘটনা এখনো তদন্তনাধীন। বিকাল ৪টা ২২ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি জরুরি বার্তা জারি করে। তারা জানায় বারুস এবং হোলে ইঞ্জিনিয়ারিং ও ফিজিক্স ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে বলা হয়।

তবে পুলিশ ওই ভবনে গিয়ে কোনো বন্দুকধারীকে পায়নি। হামলাকারী সেখানে কিভাবে প্রবেশ করেছে আবার বেরিয়ে গেছে তারা সেটি এখনো নিরুপণ করতে পারেনি। হামলার কিছুক্ষণ পর অনলাইনে একটি খবর ছড়িয়ে পড়ে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করেনি। ফলে এ নিয়ে দুই রকমের খবর পাওয়া যায়। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে বন্দুকধারীকে আটকের তথ্য জানালেও; পরবর্তীতে সেখান থেকে সরে আসেন।

 

 

কুইক টি ভি/মহন/১৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:২৪

▎সর্বশেষ

ad