ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিইসি

Anima Rakhi | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ - ০৪:৪৫:২৩ পিএম

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার। 

সাক্ষাৎকালে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময়ে সিইসি’র সঙ্গে ছিলেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা বেগম, মোঃ আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:২৮

▎সর্বশেষ

ad