ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত

Anima Rakhi | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ - ০৪:৩৩:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে বিমানঘাঁটিতে অবতরণের চেষ্টা করার সময় একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনা ঘটে স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে একটি বিমানঘাঁটিতে। দুটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, এ ঘটনায় ক্রুদের সব সদস্য নিহত হয়েছেন।

ইলিউশিন ইল-৭৬ কার্গো উড়োজাহাজটি সুদানের লোহিত সাগরের বন্দর ‘ওসমান দিগনা’ বিমানঘাঁটিতে অবতরণের চেষ্টা করার সময় কারিগরি ত্রুটি দেখা দিলে বিধ্বস্ত হয়। এক সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছে। আরেকটি সামরিক সূত্র জানিয়েছে, ‘উড়োজাহাজের ক্রুদের সব সদস্য দুর্ঘটনায় নিহত হয়েছেন।’ সুদানের সেনাবাহিনী উড়োজাহাজে কতজন কর্মী ছিল তা প্রকাশ করেনি এবং কোনো সরকারি হতাহতের পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি।

আইএল-৭৬ দীর্ঘদিন নানা সরঞ্জাম সরবরাহ এবং কর্মীদের পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই ঘটনাটি ঘটেছে এমন সময়ে, যখন সুদান বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে পড়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এক নৃশংস ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এ সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। বিভিন্ন ফ্রন্টে লড়াই অব্যাহত থাকায় মানবিক সহায়তার প্রয়োজন আরো লাখ লাখ মানুষের। সূত্র: আল-অ্যারাবিয়া, তাসআল-জাজিরা

অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad