ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

Anima Rakhi | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ - ০৪:৩৩:২১ পিএম

ডেস্ক নিউজ :  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, আমার পদত্যাগের ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।

আজ বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবো, তা এখনই জানাতে চাই না। নির্বাচন করবো এটা নিশ্চিত। তবে কোন দল থেকে করবো, পরে জানানো হবে।

এছাড়া নির্বাচনে অংশ নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্নে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।’

অনিমা/১০ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad