ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ্যাম্পিয়ন নাসির-আকবররা

Mohon | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ - ০৭:০০:১৫ পিএম

নিউজ ডেক্স : টি-টোয়েন্টির পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ট্রফিও নিজেদের করে নিল রংপুর বিভাগ। আজ রাজশাহীতে বরিশাল-সিলেট বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়। তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা জিতেছে রংপুর। ট্রফি জয়ের কাজটা গতকালই সেরে রেখেছিলেন আকবর আলী-নাসির হোসেনরা। খুলনাকে শেষ রাউন্ডে ৭ উইকেটে হারিয়ে। তবে গতকাল বগুড়ায় চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করতে পারেনি তারা। রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা বাকি ছিল। বাকি ছিল বলার কারণ বরিশাল-সিলেট ম্যাচ শেষ হতে তখন এক দিন বাকি। দুই দলের টেস্টটি যে ড্র হতে যাচ্ছে গতকালই বোঝা গিয়েছিল।

তবে রাজশাহীতে যদি আজ অলৌকিক কিছুর মধ্য দিয়ে সিলেট জয় পেত তাহলে তারাই চ্যাম্পিয়ন হতো। সেই অলৌকিক কিছু ঘটেনি আজ। বরিশালের দেওয়া ৩২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেট ৫ উইকেটে ১৮৭ রান করতেই ম্যাচ ড্র মেনে নিতে বাধ্য হয় দুই দলের অধিনায়ক। তাতে শিরোপা ধরে রাখা হলো না অধিনায়ক জাকির হাসানের দলের। এতে করে ২০১৪-১৫ মৌসুম ও ২০২২ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো রংপুর। সব মিলিয়ে ৭ ম্যাচে সমান ৩ জয়-ড্রয়ে ৩১ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাকিটিতে হেরেছে। অন্যদিকে ২ জয় ও ৫ ড্রয়ে ২৮ পয়েন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেটকে।

 

 

কু্ইক টি ভি/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধা ৬:৪৬

▎সর্বশেষ

ad