ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাপানে ভয়াবহ ভূমিকম্প, প্রভাসকে নিয়ে চিন্তিত ভক্তরা

Mohon | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ - ০৬:১২:৪৫ পিএম

বিনোদন ডেক্স : সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬। উত্তর-পূর্ব উপকূলে জারি করা হয় সুনামি সতর্কতা। খবরটি ছড়িয়ে পড়তেই দক্ষিণী সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ। কারণ ‘বাহুবলী : দ্য এপিক’র বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে সম্প্রতি জাপানে গেছেন অভিনেতা প্রভাস। প্রভাসের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করতে না পারায় দুশ্চিন্তা আরো বেড়ে যায়। অনেকেই জানতে চান—জাপানে ভূমিকম্পের মধ্যে তিনি ঠিক আছেন তো? অবশেষে ভক্তদের আশ্বস্ত করলেন তার নতুন ছবি ‘রাজা সাহেব’র পরিচালক মারুতি। আগামী ১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী : দ্য এপিক’।

দুটি পর্বই একসঙ্গে মুক্তি পেতে চলায় সেদেশের দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস। এই উপলক্ষেই বিশেষ স্ক্রিনিংয়ে যোগ দিতে সশরীরে সেখানে পৌঁছেছেন প্রভাস। এমন সময় ভূমিকম্পে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে নিয়ে ভক্তদের দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই বাড়ে। মঙ্গলবার প্রভাসের সঙ্গে কথা বলেন পরিচালক মারুতি। তিনি জানান, ‘ডার্লিংয়ের সঙ্গে কথা হলো। ও সম্পূর্ণ নিরাপদে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-প্রভাস এখন টোকিওতে নেই।’ এক্স-এ পোস্ট করেও ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি। এদিকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাপান প্রশাসন জানায়, ভয়াবহ কম্পনের পর আপাতত পরিস্থিতি স্থিতিশীল। প্রথম ধাক্কার পর বড়সড় ভূমিকম্পের আশঙ্কা থাকলেও সেটি পরে প্রত্যাহার করা হয়েছে।

 

 

কুইক টি ভি/মহন/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৮

▎সর্বশেষ

ad