ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পরপর তিন বছরে তিন ইন্ডাস্ট্রি হিট শাকিবের

Mohon | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ - ০৫:৪০:২৪ পিএম

বিনোদন ডেক্স : বাংলাদেশের চলচ্চিত্রে ২৬ বছরের ক্যারিয়ারে অসংখ্য সফলতা উপহার দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। তবে সাম্প্রতিক বছরগুলোয় তার অভিনীত নতুন সিনেমাগুলো ব্যাক টু ব্যাক যেন নতুন ইতিহাসই তৈরি করছে। ২০২৩ থেকে ২০২৫—টানা তিন বছরে ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’—প্রতিটি বছরেই একটি করে ইন্ডাস্ট্রি হিট উপহার দিয়ে বিরল এক অর্জন গড়েছেন এই তারকা। দর্শক টান, আলোচনা, ব্যবসায়িক সাফল্য বিদেশি বাজার—সব সূচকেই শাকিব খানের এই তিন ছবির প্রভাব স্পষ্ট।

এখন প্রশ্ন হচ্ছে – শাকিবের এই সাফল্য বাংলা সিনেমার জন্য কী বার্তা দিচ্ছে? চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, একটি তারকা যদি পরপর তিন বছর ইন্ডাস্ট্রি হিট দিতে পারেন—তাহলে তা শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো ইন্ডাস্ট্রির প্রতি দর্শকের আস্থা ফিরিয়ে আনার বড় লক্ষণ। এতে করে দর্শক যেমন সিনেমা হলমুখী হচ্ছে, নতুন প্রযোজকদেরও বিনিয়োগের আগ্রহ বাড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিনেমার গ্রহণযোগ্যতা আরও শক্ত হচ্ছে। শাকিব খানের টানা তিন বছরের এই সাফল্য প্রমাণ করছে— বাংলাদেশের প্রতিটি সিনেমা হল যেন শাকিবের ঘাটি! তার নতুনভাবে হাজির হওয়া এবং মানসম্মত নির্মাণ পেলে দর্শক আজও হলে ভিড় করতে প্রস্তুত। বাংলা সিনেমার জন্য এটি এক উজ্জ্বল বার্তা, যা ভবিষ্যতের পথচলায় নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে।

 

 

কুইক টি ভি/মহন/০৯ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২৬

▎সর্বশেষ

ad