ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আদৃতের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

Mohon | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ - ০৮:১২:৪৯ পিএম

নিউজ ডেক্স : দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ৭৮ রানের জয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন আদৃত ঘোষ। আদৃতের সেঞ্চুরিতে চট্টগ্রাম স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১৩৮ বলে ১০৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। দুর্দান্ত ইনিংসটির জন্য পরে ম্যাচসেরাও হয়েছেন এই ওপেনার। বড় সংগ্রহে বাংলাদেশের হয়ে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন নাঈম (৩২), আকাশ (৩৯) ও সৌরভ (৩২)। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন হিমারু।

২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেললেও কাজের কাজ করতে পারেনি শ্রীলঙ্কা। সবমিলিয়ে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছেন ফার্নান্দো। বাংলাদেশের একটি করে উইকেট নিয়েছেন আকাশ রায়, আকাশ, মাহিনুজ্জামান মহাবীর, ফাইয়াজ আরিব, জারিফ সিয়াম, মোহাম্মদ ইফতেখার, রাকিবুল হোসেনরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি আগামী ৯ ডিসেম্বর। আর তৃতীয় শেষটি ১২ ডিসেম্বর।

 

 

কুইক টি ভি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/রাত ৮:১২

 

▎সর্বশেষ

ad