ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

Mohon | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ - ০৪:০৭:০২ পিএম

নিউজ ডেক্স : বিভাগীয় সমাবেশ সফল করায় আটদলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। রেজাউল করীম বলেন, অল্পসময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এ সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত আটদলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতারা কোনো বিরতি ছাড়াই দেশের আটপ্রান্তে ছুটে গিয়েছেন, স্থানীয় নেতাকর্মীরা  অল্পসময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাব বিস্তারি সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার সাক্ষর রেখেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সমাবেশে অংশ নেওয়া জনতাকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা যে ৫ দফা নিয়ে আন্দোলন করছি তার প্রতি জনসাধারণের এই অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যথার্থতা প্রমাণ করে। প্রতিটি সমাবেশে যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জনতা অংশগ্রহণ করেছেন তা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রতি জাতির প্রতিশ্রুতি আবারও ব্যক্ত হয়েছে। জনতাকে আরও অভিনন্দন। আপনাদের এ সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে। পির সাহেব চরমোনাই স্থানীয় ও জাতীয় সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন।

স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। পির সাহেব চরমোনাই সরকারের প্রতি আহ্বান রেখে বলেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। সারা দেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদের বিচার ও তাদের দোসরদের বিচারের ব্যাপারে সমর্থন জানিয়েছে। পিআরের পক্ষে জনতা আবারও মত দিয়েছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন।

 

 

কুইক টি ভি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:০৬

▎সর্বশেষ

ad