
স্পোর্টস ডেস্ক : বোলারের সংখ্যাটা এখন ৩। গতকাল এই মাইলফলকে প্রবেশ করেছেন আরও একজন ওয়েস্ট ইন্ডিয়ান—সুনীল নারিন। ত্রিনিদাদ স্পিনার আইএলটি২০ দিয়ে ওই মাইলফলকে পৌঁছান। মাত্র একটি উইকেটের ঘাটতি নিয়েই শারজাহ ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিলেন তিনি। ম্যাচে শিকারও করেছেন একটি উইকেট, টম আবেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে।
৪ ওভারে ১ উইকেট নিলেও মাত্র ২২ রান খরচ করেন নারিন। তার নেতৃত্বাধীন আবুধাবি নাইট রাইডার্স জিতেছে ৩৯ রানের ব্যবধানে। আবুধাবির ২৩৩ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে গেছে শারজাহর ইনিংস।
৬০০ উইকেট শিকার করতে নারিনকে খেলতে হয়েছে ৫৬৮টি টি-২০। ব্রাভো ৬৩১ উইকেট শিকার করেছেন ৫৮২ ম্যাচে। এই দুজনের চেয়ে ভালো পরিসংখ্যান রশিদ খানের; ৬৮১ উইকেট তিনি নিয়েছেন ৪৯৯ ম্যাচে। অন্তত ২৫০ উইকেট শিকারিদের বিবেচনায় নিলেও রশিদ খানের গড় সবচেয়ে ভালো, গড়ে ১৮.৫৭ রানে একটি করে উইকেট নিয়েছেন তিনি।
৬০০ উইকেট শিকারের দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। ৪৪৬ ম্যাচে তার উইকেটসংখ্যা ৫৭০। সেরা পাঁচের সাকিব আল হাসান ৪৬২ ম্যাচে উইকেট নিয়েছেন ৫০৪টি। ৫০০ বা তার বেশি উইকেট আর কারো নেই।
আয়শা/০৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:১২






