ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ইমরান খান পুরোপুরি সুস্থ থাকলেও মানসিক নির্যাতন করা হচ্ছে: উজমা

Anima Rakhi | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ - ০৭:৫৩:২৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উসমা খানম মঙ্গলবার আদিয়ালা জেলে কারাবন্দী ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। এরপর তিনি জানিয়েছেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। ফলে সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর গুজব নিয়ে চলা কয়েক দিনের নাটকীয়তার অবসান হয়েছে।

আজ মঙ্গলবার কয়েক সপ্তাহ পর উজমা খানমকে সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের অনুমতি দেয়। উজমা খানম কারাগারের ভেতরে যাওয়ার সময়ও বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক কারাগারের জড়ো হয়েছিলেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে উজমা খানম বলেন, ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে। তবে তিনি খুব রাগান্বিত ছিলেন এবং বলেছেন তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।’

তিনি জানান, তার ভাইকে দিনের বেলায় সারাক্ষণ তার কক্ষেই রাখা হয়, বাইরে যাওয়ার জন্য সামান্য সময় দেওয়া হয় এবং কারও সাথে কোনো যোগাযোগের সুযোগ নেই। উজমা খানম জানান, তিনি ইমরান খানের সাথে ৩০ মিনিট ছিলেন।

সূত্র: ডন

অনিমা/০২ ডিসেম্বর ২০২৫/সন্ধ্যা ৭:৩৬

▎সর্বশেষ

ad