ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ, বিদেশিদের মধ্যে কে?

Ayesha Siddika | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ১১:৫৬:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : রোববার বিকেলে হোটেল রেডিসন ব্লুতে শুরু হয় নিলামের আনুষ্ঠানিকতা। নিলামে প্রথম নামটি ওঠে নাঈম শেখের। ‘এ’ গ্রেডে থাকা এই ব্যাটারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। নিলামে তার প্রতি আগ্রহ ছিল সবার। ফ্র্যাঞ্চাইজিদের কাড়াকাড়ির এক পর্যায়ে তার দাম ওঠে কোটি টাকা।

গত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম শেখ। টাইটানস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, নোয়াখালী এক্সপ্রেসের চতুর্মুখী লড়াই চলে নিলামে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। জাতীয় দলে ছন্দ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান পান বাঁহাতি এই ক্রিকেটার। বিপিএল দিয়ে আবারও দলে ফেরার সুযোগ ২৬ বছর বয়সি ব্যাটারের সামনে। 
 
নিলাম দ্বিতীয় নামটি ওঠে লিটন দাসের। শনিবার (২৯ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝড়ো ফিফটি করেছিলেন এই ওপেনার। আলোচনা হচ্ছিল, নিলামে লিটনকে নিয়েই কাড়াকাড়ি হতে পারে। তবে তাকে নিয়ে খুব একটা কাড়াকাড়ি হয়নি। ৭০ লাখ টাকায় টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ককে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। বিপিএলের এবারের নিলামে তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার লিটন। 

নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার তাওহীদ হৃদয়। ৯২ লাখ টাকায় তাকে দলে টেনেছে রংপুর রাইডার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা। নিলাম থেকে ৫৫ হাজার ডলারে তাকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশি মুদ্রায় তার দাম ৬৭ লাখ টাকা।

 

আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:৫৪

▎সর্বশেষ

ad