ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বাড়ল জ্বালানি তেলের দাম

Anima Rakhi | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ১১:১০:৪৪ পিএম

ডেস্ক নিউজ : দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ২ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দর জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বিশ্ববাজারে মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে— ডিজেল: ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন: ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রোল: ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, কেরোসিন: ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে।

নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫৩

▎সর্বশেষ

ad